1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রণক্ষেত্র ও অগ্নিসংযোগ, আহত অর্ধশতাধিক

এম কে হাসান বিশেষ প্রতিবেদক 
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫,
  • 124 Time View
164

এম কে হাসান বিশেষ প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী-দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিলো, কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপে সংর্ঘষ, অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় খেলা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজক কমিটি।

ধারণ ক্ষমতা ৮ হাজার হলে ও খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় কমপক্ষে ৪০/৫০ হাজার দর্শক। বিকেল ৪ টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় হাজার হাজার দর্শক, ভেঙ্গে ফেলা হয় ষ্টেডিয়ামের প্রধান ফটক গুলো।পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইট পাটকেল নিক্ষেপ, অগ্নি সংযোগের পাশাপাশি করা হয় স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাংচুর।

এ সময় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন , একাধিক সাংবাদিক সহ অন্তত ৪০/৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় সহ পুরো শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চারপাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন সূত্র ।টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, আয়োজক কমিটির গাফেলতির কারণে এমন ঘটনা ঘটেছে তাদের সতর্ক থাকা উচিত ছিলো।গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলা নিয়ে শুরু হয় এই টুনার্মেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026