
আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলার আমীর জনাব- আ.জ.ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা- নুরুল হক পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি ও মুন্সিগঞ্জ ১ আসনের সংসদে সদস্য পদপ্রার্থী- অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি।
আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আমীর- মাওলানা হাবিবুর রহমান,উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার আমীর মুফতি এস এম আনোয়ার হোসাইন, লৌহজং উপজেলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতা কর্মী।
উক্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য বলেন জুলাই সনদ বাস্তবায়ন নভেম্বর এর মধ্যে গণভোট আয়োজন করা এবং পি আর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে। উক্ত অনুষ্ঠানটি জেলা সেক্রেটারি ও মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক- এ কে এম ফখরুদ্দিন রাজির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।