1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 200 Time View
164

বিশেষ প্রতিবেদন 

প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায়ও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার এলাকা ঘুরে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ও পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সভার পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মো. মিজানুর রহমান ও গীতা পাঠ করেন তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধরাঞ্জন মজুমদার। এরপর জুলাই আন্দোলনের দুঃসহ স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত ১১ জন জুলাই যোদ্ধা। প্রবাসে জুলাই আন্দোলনে যুক্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আলী আহমদ দুলাল জানিয়েছেন তার আন্দোলনে সম্পৃক্ত হওয়া, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও দেশে ফিরে আসার করুণ কাহিনী। জানিয়েছেন, কেমন বাংলাদেশ চান তারা।

আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ হাসান, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, একাডেমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দিন সালেহ্, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (ওবায়দুল্লাহ্ ফারুক গ্রুপ) মাও. আবদুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (মুফতি ওয়াক্কাস গ্রুপ) এম আবদুল হাফিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার ও সদস্য নোহান আরেফিন নেওয়াজ সহ প্রমূখ। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026