1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামিয়া ইসলামিয়া ওবায়েদিয়া নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন শুরু

কাইছারুল হক জেলা প্রতিনিধি, 
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 220 Time View
503

কাইছারুল হক জেলা প্রতিনিধি, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামিয়া ইসলামিয়া ওবায়েদিয়া (আরবি বিশ্ববিদ্যালয়) নানুপুরের উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত ও বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ মহা সম্মেলন আগামীকাল শুক্রবার আসরের পর দোয়া-মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

আজকের প্রথম দিন দুপুর জোহরের নামাজের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু আলেম-ওলামা মূল্যবান বয়ান পেশ করেন। বয়ানসমূহে ইসলামী আক্বীদা, নৈতিকতা, তাজকিয়া, কুরআন-সুন্নাহভিত্তিক আমল, ইসলামী শিক্ষার উন্নয়ন, সুসংগঠিত উম্মাহ গঠন এবং নুরানি সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এরপর আসরের পর বয়ান করেন হাকিমুন নফ্স আল্লামা মুস্তাকুন্নবী (দা.বা) এবং আল্লামা আব্দুল বাসেত খান (দা.বা)। মাগরিবের পর বয়ান পেশ করেন অত্র মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দিন নানুপুরী (দা.বা)। বাদ এশা প্রধান বয়ান পেশ করার কথা রয়েছে আল্লামা আজিজুল হক আল মাদানি (দা.বা) এবং ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. আল্লামা খালিদ হোসাইন (দা.বা) এর।

সম্মেলনকে সামনে রেখে নানুপুর এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে প্রায় এক লাখ অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, উক্ত মাদ্রাসার আবাসিক ছাত্রসংখ্যা প্রায় ৯ হাজার, যারা হোস্টেলে থেকে পড়ালেখা ও নিয়মিত দ্বীনি শিক্ষা গ্রহণ করে। তাদের খাবারের জন্য দৈনিক দুই বেলা মিলাতে প্রায় ৮০ মন চাল এবং ৪০০ কেজি ডাল প্রয়োজন হয় বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের বিভিন্ন জেলা থেকে পীর-মাশায়েখ, আলেম-ওলামা, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আগামীকাল জুমার নামাজের পর চূড়ান্ত বয়ান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মহা সম্মেলনের পর্দা নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026