1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে শিরোপা জিতল জামালপুর পৌরসভা

আবির খান স্টাফ রিপোর্টার, 
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 192 Time View
125

আবির খান স্টাফ রিপোর্টার, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার ফুটবল প্রেমীকে সাক্ষী করে আজ সরিষাবাড়ি উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল শিরোপা জিতল জামালপুর পৌরসভা।

পুরো টুর্নামেন্টে জামালপুর পৌরসভা দুর্দান্ত খেলেছে।পাশাপাশি আজকের খেলার রানারআপ দল সরিষাবাড়ি উপজেলাও টুর্নামেন্ট জুড়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলা উপহার দিয়েছে সমর্থকদের।

এছাড়াও মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুরের দলগুলো প্রতি ম্যাচেই জামালপুরের ফুটবল প্রেমীদের মনোমুগ্ধকর ফুটবল খেলা উপহার দিয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ মহোদয়ঁ।

এছাড়াও উপস্থিত ছিলেন—জনাব এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সভাপতি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও সাবেক মেয়র, জামালপুর পৌরসভা; জনাব অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড; জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর ও আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি; জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর ও সদস্য সচিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

এর আগে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় জামালপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামালপুর জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

ফাইনাল খেলায় উপচে পড়া দর্শক সমাগমে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। ফুটবলপ্রেমী জনতা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠজুড়ে সৃষ্টি করে এক অনন্য উৎসবের আমেজ ।খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স আর সমর্থকদের অশেষ ভালোবাসায় জমজমাট হয়ে উঠলো ফাইনাল ম্যাচ।
দুটো দলই প্রমাণ করেছে—জামালপুর বাসীর হৃদয়ে এখনো ফুটবলের প্রাণস্পন্দন বেঁচে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026