1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহম মুহাম্মদ আলতাফ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী ও শোক সভা

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 110 Time View
145

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংবাদিকতা পেশায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতার অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যাণে তার প্রচেষ্টা চিরস্মরণীয় হয়ে থাকবে। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, এম কাজল খাঁন এর সভাপতিত্বে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন: সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোহাম্মদ সুমন চৌধুরী।ৎভাওয়াল পত্রিকার সম্পাদক, মোঃ মনিরুজ্জামান মনির।

এটিবি ৭১ (ATB 71) এর ব্যবস্থাপনা সম্পাদক, ডাঃ আব্দুল হামিদ। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি, আব্দুল ওহাব রিংকু। এছাড়াও শোক ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মীর মোঃ আবদুল হালিম, মোঃ মাসুদ করিম, মোঃ রাজু আহমেদ, মোঃ সুজন, এস,এম জাহিদ হোসাইন, ওয়াসিম রেজা, জাকারিয়া শিকদার, মুন্নি আখতার, সুলতানা সরকার, মুক্তা রিনা সহ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হারুনুর রশিদ যুক্তিবাদী। মোনাজাতে দেশের সকল সাংবাদিকদের কল্যাণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সাংবাদিক মহলে তার অবদানকে স্বীকৃতি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026