1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জলঢাকায় ১৯ মাস ধরে প্রতিষ্টানে অনুপস্থিত,। বেতন তুলছেন আয়া হাবীবা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫,
  • 207 Time View
154

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারী জলঢাকায় অদৃশ্য শক্তির জোরে চাকুরীর শুরু থেকে এখন পযর্ন্ত স্কুলে না গিয়ে সরকারি অংশের বেতন ভাতা তুলে আয়েশি সংসার জীবন কাটাচ্ছেন হাবীবা বেগম নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী।

অন্যদিকে তার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব‍্যাবস্হা না নিয়ে অসুস্থতা বলে চালিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এতে প্রতিষ্টানে কর্মরত শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, হাবীবা বেগম গত ২০২৩ সালের ১২ই জুন আয়া পদে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে যোগদান করেন ।

তিনি প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বুধবার পযর্ন্ত একবারই প্রতিষ্ঠানে যান। তাও আবার চাকুরীর মিষ্টি খাওয়ার জন্য। তারপর থেকে বর্তমান সময় তিনি বাড়িতে সংসারের কাজ করে যাচ্ছেন। এতে তার কোনো জবাবদিহি নাই।

তার এহেন কর্মকান্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক বা ম‍্যানেজিং কমিটি থেকে তাকে কোনো কারন দর্শানোর নোটিশও দেননি।

এদিকে হাবীবার বাড়িতে সাংবাদিকরা গেলে দেখেন যে তিনি আর সব সুস্থ মানুষের মতই জীবন যাপন করছেন।

সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ওঠানে ঝাড়ু দেওয়া সহ অন্য সব কাজ করছেন।

বিদ‍্যালয়ে অনুপস্থিতিতের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন অপারেশনের কথা বলে, বলেন যে, আমি মাঝে মধ্যে যাই। ওখানে অনেক মহিলা আছে আমার তো স্কুলে কোনো কাজ নেই। আপনারা যেহেতু বলছেন আমি কাল থেকে আবার স্কুলে যাবো।

হাবীবা স্কুলে না আসায় বিভিন্ন  কাজে শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমূক্ষীন হতে হয়।

নাম  প্রকাশ না করার শর্তে একজন সহকারী শিক্ষক জানান হাবীবা না থাকায় বাইরে থেকে কোন মেহমান আসলে তাকে সন্মান করতে পারিনা। অথচ তিনি বাড়িতে বসেই প্রধান শিক্ষককে ম‍্যানেজ করে  বেতন ভাতা নিচ্ছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, হাবীবা অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারে না তাই আসে না। বিষয়টি সবাই জানে। তবে তার ছুটির জন্য কোনো আবেদন বা ডাক্তারের কাগজপত্র নেই।

উপজেলা নির্বাহী অফিসার ও বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব‍্যাবস্হা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026