1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমি নিয়ে বিরোধে কম্পোডিয়া প্রবাসী নিহত হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 106 Time View
197

ঝিনাইদহ সংবাদদাতা :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহে জমির লিজ প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এক সামাজিক সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত’র স্বজনরা হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

কম্পোডিয়া প্রবাসী নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামের মাঠে তার উপর হামলা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বরসহ উভয়পক্ষকে নিয়ে বসা হয়। আজ (শনিবার) এ বিষয়ে মীমাংশা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, কালা গ্রামের সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয়।

কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস। এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এক পর্যায়ে বাটুল বিশ্বাস ও সিরাজ মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কম্পোডিয়া প্রবাসী মাহবুল হোসেন। তিনি বাটুল বিশ্বাসের সমর্থক হওয়ায় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা।

স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মাহবুল হোসেন মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান টিটু জানান, সকাল সাড়ে ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মাহবুল হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রক্তক্ষরণে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ ফেরত নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026