1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ছেংগারচর পৌরসভায় বিএনপির সাথে তানভীর হুদার মতবিনিময় 

শহিদুল ইসলাম খোকন :
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 164 Time View
123

শহিদুল ইসলাম খোকন :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফ্যাসিবাদী সরকারের পতনের পর এখন দেশের সকল মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, বিগত সরকারের আমলে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, জাহাঙ্গীর মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহ আলম, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা শ্রমিক দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মজনু ঢালী, পৌর যুবদল নেতা জাকির হোসেন, ছাত্র দল নেতা জুম্মান হোসেন প্রমুখ।

ছেংগারচর পৌরসভায় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026