
মোহাম্মদ হানিফ ফেনী সদর নিজস্ব প্রতিবেদক
ফেনীর দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমেদ হাই স্কুলের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন-এর বিরুদ্ধে একাধিক ছাত্র-ছাত্রীকে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।গত সপ্তাহে ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকার এক স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই নির্যাতিত ছাত্রের অভিভাবক প্রমাণসহ স্কুলে উপস্থিত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে প্রধান শিক্ষক মাঈনউদ্দীনকে আটক করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কৌশলে পালিয়ে যান।অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মাঈনউদ্দীন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। অতীতে এ ধরনের একাধিক অভিযোগ উঠলেও তিনি প্রভাব খাটিয়ে শাস্তি এড়িয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন,এমন একজন শিক্ষক যদি বিদ্যালয়ে দায়িত্বে থাকেন, তাহলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।আরেকজন স্থানীয় অভিভাবক অভিযোগ করে বলেন,সে বলে বেড়ায়, ‘আমি জামাতের লোক, আমার কিছুই হবে না।এমন মানসিকতা শিক্ষাঙ্গনে থাকা ভয়াবহ বিপদজনক।এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবক সমাজ প্রধান শিক্ষক মাঈনউদ্দীনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তারা আরও অনুরোধ করেছেন, কেউ মাঈনউদ্দীনকে দেখতে পেলে অবিলম্বে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী আর এমন নির্যাতনের শিকার না হয়।