1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আ’লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাওন মাহমুদ গোপালগঞ্জ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 134 Time View
104

শাওন মাহমুদ গোপালগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঢাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ছাত্রলীগ সম্পাদক আমির হামজা (বামে), ছাত্রলীগ কর্মী সাকিব (মাঝে), রেজওয়ান (ডানে)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে টানা অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা এবং কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদ।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে রবিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন— কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাহিদা নূর সুইটি, মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার, শ্রমিকলীগ নেতা মহর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ উদ্দীন সুমিতসহ আরও অনেকে।

শনিবার বিকাল থেকে রাতভর রাজধানীর কাফরুল, ফকিরাপুল, কাজীপাড়া, তুরাগ, নিউ মার্কেট, পরিবাগ, নয়াবাজার, কেরানীগঞ্জ ও বংশাল এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে দিবাগত রাতে ডিবির তেজগাঁও বিভাগের অভিযানে গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, যুগ্ম আহবায়ক সাকিব কাজী, রূপনগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাদিম শেখ ও যুবলীগ কর্মী রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে আইনশৃঙ্খলা ভঙ্গ, আকস্মিক মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026