1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চোর সন্দেহে হাত পা ভেঙে অমানবিক নির্যাতন

শহিদুল ইসলাম পল্লব চাঁপাইনবাবগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 190 Time View
296

শহিদুল ইসলাম পল্লব চাঁপাইনবাবগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়া পুর গ্রামের মোঃ সেরাজুল ইসলাম এর ছেলে মোঃ মেহেদী হাসান কে গভীর রাতে নিজ বসত বাড়ি থেকে মব সৃষ্টি করে তুলে নিয়ে যায়।শাহাবাজ পুর একতা মৎস্য সমবায় সমিতির সদস্য রা, এই সময় মোঃ সেরাজুল ইসলাম ও তার স্ত্রী মোসা জাকিয়া বেগম বাধা দিলে মা’র ধোর শুরু করেন এবং বসত বাড়ি ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন। মোঃ সেরাজুল ইসলাম ও তার স্ত্রী মোসা জাকিয়া বেগমের আর্তচিৎকার প্রতিবেশীরা বেড়িয়ে এলে মৎস্য সমবায় সমিতির সদস্যদের হাতে থাকা লোহার রড, হাসুয়া সহ অন্যান্য দেশিও অস্ত্র দ্বারা প্রতিবেশীদের উপর চড়াও হয়।সরজমিনে গিয়ে এলাকাবাসীর তথ্য সূত্রে জানা যায়। মেহেদী হাসান কে অঙ্গাত স্থানে নিয়ে গিয়ে, দুই হাত এক পা ভেঙে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে কেটে লবণ ও মরিচের গুঁড়া লাগানো হয়েছে।

পরবর্তীতে শাহাবাজ পুর ইউনিয়নের মুসলিম পুর বাজারে শাহাবাজ পুর একতা মৎস্য সমবায় সমিতির অফিসের সামনে সরকারের নির্মিত যাত্রী ছাউনীতে নিয়ে যাওয়া হয়।মেহেদী হাসানের মা, মোসা জাকিয়া বেগম বলেন, ঘটনার তিন দিন আগে আমার ছেলের সাথে একোই গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মোঃ জনির সঙ্গে গোলাপ বাজার এলাকায়, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয় এবং তিন দিনের মধ্যে কিছু একটা ঘটাবে বলে হুমকি প্রদান করেন।

ঐ ঘটনার সূত্র ধরে কলা চুরির অপবাদ দিয়ে জনি সহকারে শাহাবাজ পুর একতা মৎস্য সমবায় সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে আমার ছেলের উপর এই অমানবিক নির্যাতন চালানো হয়েছে।সরজমিনে এলাকাবাসীর তথ্য মতে ২৭/১০/২০২৫ ইং রোজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে।জনি সহ শাহাবাজ পুর একতা মৎস্য সমবায় সমিতির ৩০/৪০ জন সদস্য মিলে। বাগবাড়ী মিয়া পুর গ্রামের মেহেদী কে নিজ বসত বাড়ি থেকে মব সৃষ্টি করে তুলে নিয়ে যায়। শাহাবাজ পুর একতা মৎস্য সমবায় সমিতির সভাপতি, আল মামুন মুঠোফোনে বলেন।মেহেদী কে কলা বাগানের পাশ্ববর্তী বিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে কিন্তু মারপিটের সময় আমি উপস্থিত ছিলাম না।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বলেন, এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে অবশ্যই আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।মেহেদী কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য নির্দেশনা প্রদান করেন।মোঃ সেরাজুল ইসলাম একজন অসহায় ও দরিদ্র মানুষ হওয়ার কারণে ছেলে কে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন।

ছেলে মেহেদী হাসান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রামবাসীর আর্থিক সহযোগিতা নিয়ে ৩১/১০/২০২৫ ইং রোজ শুক্রবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। এই অমানবিক নির্যাতনের প্রতিবাদে ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের, বারিক বাজার ও বাগবাড়ী মিয়া পুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026