
সুজনুর রহমান সুজন, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট উপজেলা সদরসহ শানখলা বাজার ও গড়ামি গ্রামে আজ ভোরে সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ কৃষিজাত বিভিন্ন ওষধ, সরঞ্জাম ও নিষিদ্ধ দ্রব্য রাখার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন,মোঃ আলমগীর (৩২), পিতা: সমুজ আলী দণ্ড: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড জরিমানা ।১,০০০ টাকা মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা: মোঃ ফরিদ মিয়া দণ্ড: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড জরিমানা: ১,০০০ টাকা ।মোঃ জামাল মিয়া (৪৮), পিতা: আবদুল ছামাদ দণ্ড: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড জরিমানা: ১,০০০ টাকা অভিযানকারীরা জানান, অবৈধভাবে আমদানি করা কৃষি ওষুধ, বিভিন্ন ইন্ডিয়ান পণ্য ও অননুমোদিত সরঞ্জাম বাজারে প্রবেশ ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়।এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই ভারতীয় ছড়াই মালামাল ও মাদকদ্রব্য সহজে প্রবেশ করছে। তাদের দাবি, সীমান্ত ফাঁড়ি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় এসব অবৈধ পণ্য বাজারে ঢুকে পড়ছে।নয়ানি গ্রামের বাসিন্দাদের ভাষ্য,সকালে ঘুম ভাঙলেই দেখা যায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা নানা অপরাধে লিপ্ত। মারামারি, কাটাকাটি এসব যেন নিত্যদিনের ঘটনা।চুনারুঘাটবাসী এখন একটাই দাবি করছে মাদকমুক্ত চুনারুঘাট।স্থানীয়রা প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।