
আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি,
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘিন্নাকুড়ি তালদিঘির পাড়ে অটোচালক ফজলে রাব্বি (৩০) নৃশংসভাবে খুন হওয়ার মাত্র আট ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে চিরিরবন্দর থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ মাসুদ (৩৫) পিতা: বাবুল, মাতা: মোছাঃ রহিমা স্থায়ী ঠিকানা: বড় হাসিমপুর নিজপাড়া, চিরিরবন্দর বর্তমান ঠিকানা: সহীহারি বাগান, ১নং ওয়ার্ড, কোতোয়াল, দিনাজপুর ২। মোঃ মোফাজ্জল হোসেন বাবু (৩২) পিতা: মোঃ আফজাল আলী গ্রাম: বিন্নাকুড়ি কেতা মন্ডলপাড়া, চিরিরবন্দর ৩। মোঃ মমিনুল ইসলাম (৩২) পিতা: মোঃ জহুরুল ইসলাম, মাতা: মনোয়ারা বেগম গ্রাম: তেলিপাড়া, চিরিরবন্দর
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, তারা চারজন পূর্ব পরিচিত বন্ধু ছিল, তিনজন আসামি পরিকল্পিতভাবে অটো ছিনতাই উদ্দেশ্যে তাকে ভাড়া করে নিয়ে আসে, সহজ ভাবে ফটোটি নিতে না পারায়, নিঃসংশ ভাবে হত্যা করে বলে স্বীকারোক্তি দিয়েছে আসামিরা।
আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ছিনতাইকৃত ব্যাটারি চালিত অটোও উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” আরো জানায়, গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ড উদঘাটনে দ্রুত সাফল্য অর্জন করায় এলাকাবাসী পুলিশের ভূমিকার প্রশংসা করেছে/