
আমজাদ হোসেন দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. মোহাম্মদ বাবু (পিতা মমিনুল ইসলাম), দৌলতপুর গ্রাম, পুনটি ইউনিয়ন ২. আবু বক্কর (পিতা সুলতান আলী), গছাহার সাহাপাড়া, আলোকদিঘী ইউনিয়ন ৩. মইনুল ইসলাম (পিতা আব্দুল মান্নান), নসরতপুর ইউনিয়ন ৪. সোহেল রানা (পিতা সিরাজুল হক), মুড়িয়া হাজী পাড়া, খানসামা উপজেলা। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা একজনকে চার মাস ও তিনজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।