মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের “মেজিক বাউলিয়ানা” প্রতিযোগিতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রতিভাবান শিল্পী রনি বাউল স্থান পেয়েছেন দেশসেরা ৪০ জনের মধ্যে।লোকগানের প্রতি গভীর অনুরাগ ও নিবেদিতপ্রাণ এই শিল্পী দীর্ঘদিন ধরে দেশীয় সংগীতচর্চায় যুক্ত রয়েছেন। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে তিনি এখন সেরা ৪০-এর তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেছেন, যা চিরিরবন্দরসহ দিনাজপুরবাসীর জন্য গর্বের বিষয়।নিজের এই অর্জনে রনি বাউল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এটি আমার জীবনের এক বড় প্রাপ্তি। আমি চিরিরবন্দরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আরও এগিয়ে যেতে চাই।তিনি আগামীতেও ভালো সংগীত উপহার দিতে এবং দেশীয় বাউলগানের ঐতিহ্যকে আরও ছড়িয়ে দিতে সবার দোয়া ও...
286
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের “মেজিক বাউলিয়ানা” প্রতিযোগিতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রতিভাবান শিল্পী রনি বাউল স্থান পেয়েছেন দেশসেরা ৪০ জনের মধ্যে।লোকগানের প্রতি গভীর অনুরাগ ও নিবেদিতপ্রাণ এই শিল্পী দীর্ঘদিন ধরে দেশীয় সংগীতচর্চায় যুক্ত রয়েছেন। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে তিনি এখন সেরা ৪০-এর তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেছেন, যা চিরিরবন্দরসহ দিনাজপুরবাসীর জন্য গর্বের বিষয়।নিজের এই অর্জনে রনি বাউল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এটি আমার জীবনের এক বড় প্রাপ্তি। আমি চিরিরবন্দরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আরও এগিয়ে যেতে চাই।তিনি আগামীতেও ভালো সংগীত উপহার দিতে এবং দেশীয় বাউলগানের ঐতিহ্যকে আরও ছড়িয়ে দিতে সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।