1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাল বেচে টাকা আত্মসাত জালে দুইজন

মোঃ আসুজ্জামান 
  • Update Time : শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 136 Time View
226

মোঃ আসুজ্জামান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন দোকানে চাল সরবরাহ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইসরাত জাহান ময়না ও মাসুদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আখতার ফারুক পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আক্তার ফারুক ‘রূপসী বাংলা গ্রুপ’-এর পক্ষ থেকে বিপুল পরিমাণ চাল সরবরাহ করেন। কিন্তু সরবরাহকৃত পণ্যের বিপরীতে ৭ লক্ষাধিক টাকার অর্থ তারা পাননি।

অভিযোগে উল্লেখ আছে, ইসরাত জাহান ময়নার নির্দেশে মাসুদ নামের এক ব্যক্তি আক্তার ফারুকের ট্রাক থেকে চাল নামিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। দোকানগুলো থেকে পুরো টাকা ওই দুজন নিজেদের কাছে নেন এবং পরবর্তীতে ভুক্তভোগীকে টাকা দিতে তালবাহানা শুরু করেন।

স্থানীয়ভাবে দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব দোকানে চাল সরবরাহ করা হয়েছিল, সেসব দোকান থেকে চালের পুরো টাকা ময়না ও মাসুদ নিজেরাই নিয়েছেন। ফলে ব্যবসায়ী আক্তার ফারুক কোনো টাকা পাননি। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাজেদ জানান,ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। প্রমাণ সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ভুক্তভোগী আক্তার ফারুক বলেন, আমি পরিশ্রম করে চাল সরবরাহ করেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। অভিযুক্তরা বারবার অজুহাত দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল বাণিজ্যের নামে এই ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026