1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চায়না জালের আগ্রাসনে বিপন্ন দেশীয় মাছ ও জীববৈচিত্র্য  জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 119 Time View
185

অপু দাস স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জেলেরা।
রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের জলাভূমি ও নদীগুলোতে বিদেশি চায়না দুয়ারি জালের ব্যবহার দিন দিন বাড়ছে, যা দেশীয় মাছের প্রজনন, জলজ প্রাণবৈচিত্র্য ও জেলেদের জীবিকায় ভয়াবহ প্রভাব ফেলছে। তারা বলেন, “এই জালের কারণে শুধু মাছই নয়, ব্যাঙ, কচ্ছপ, জলজ পাখি ও উদ্ভিদ পর্যন্ত বিলুপ্তির পথে।বক্তারা আরও জানান, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আইনের তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যবসায়ী এসব জাল দিয়ে নদী-খাল থেকে নির্বিচারে মাছ ধরছে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং ঐতিহ্যবাহী জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে।জেলেরা অভিযোগ করেন, রাসায়নিক ও কীটনাশকের পাশাপাশি এই জালের মারাত্মক প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, “চায়না জাল বন্ধ না করলে দেশীয় মাছ ও জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী’র আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বারসিক রাজশাহী’র আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদ আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট রায়হান এবং ইয়্যাস রাজশাহী’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026