1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতা

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 114 Time View
209

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ মাদক হেরোইন পরিবহনের সময় ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১। শনিবার (১৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল সদর থানাধীন দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এর সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোমিন আলী (২৩), পিতা-মোঃ মাহবুর রহমান মোঃ নাসিম উদ্দিন (২৪), পিতা-মোঃ তাইনুসুর রহমান মোঃ লতিফুর রহমান (২৩), পিতা-মোঃ জোবেদ আলী তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সব ধরনের অপরাধ নির্মূলে তারা নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী টহল চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দ্বারিয়ারপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ মিডিয়া সেল জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026