চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
অভিজিত শীল
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
167 Time View
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
অভিজিত শীল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ভদু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ জানায়, নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের এক দম্পতি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা যান। এই সুযোগে তাদের প্রতিবেশী নুরুল হক ভদু (৫০) রাতে বাড়িতে প্রবেশ করে এবং দুই শিশু কন্যাকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে শিশুরা তাদের বাবা-মা বাড়ি ফিরলে ঘটনাটি খুলে বলে। এরপরই শিশুদের মা থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ...
113
অভিজিত শীল
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ভদু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ জানায়, নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের এক দম্পতি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা যান। এই সুযোগে তাদের প্রতিবেশী নুরুল হক ভদু (৫০) রাতে বাড়িতে প্রবেশ করে এবং দুই শিশু কন্যাকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে শিশুরা তাদের বাবা-মা বাড়ি ফিরলে ঘটনাটি খুলে বলে। এরপরই শিশুদের মা থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নুরুল হক ভদুকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।