1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র‍্যাবের অভিযানে স্বামী-স্ত্রী হেরোইনসহ গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 93 Time View
192

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বসতবাড়ির ভেতর খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়ের সময় ১৬৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার ২নং গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর (কচিপাইকড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ১) মোছাঃ ময়না (৪০), স্ত্রী-মোঃ রবিউল ইসলাম ২) মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত সহিমুদ্দিন উভয়ের বাড়ি সুরানপুর (কচিপাইকড়), থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ নানামুখী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওইদিন জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুরানপুর (কচিপাইকড়) গ্রামের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।

সংবাদ পাওয়ার পর র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫। র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026