1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

শহিদুল ইসলাম,প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 251 Time View
128

শহিদুল ইসলাম,প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়নের লক্ষ্যে আমরা যৌথভাবে দীর্ঘদিন যাবত সম্মিলিত নিরলস প্রচেষ্টা করে আসতেছি এবং আমরা বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার। কিন্তু দুঃখের বিষয় আমরা যখন কয়লা বাড়ি ট্রাক পার্কিং এর অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও তাহা বন্ধ করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ সংশ্লিষ্টদের বলি, তখনই তারা তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাস্তায় চাঁদা উত্তোলন কে আড়াল করার জন্য আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন কথাবার্তা ও চাঁদা আদায়ের অভিযোগ আনায়ন করে সংবাদ সম্মেলন করেন। যাহা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত অসত্য মিথ্যা ও বানোয়াট । এর কোন তথ্য প্রমাণ নেই এবং আমাদের এতে কোন সংশ্লিষ্টতা নেই। চাপাই নবাবগঞ্জ জেলার ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অসত্য ও বানোয়াট কথার মধ্যে হচ্ছে, আমাদের সোনা মসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপের সম্মানিত সভাপতি ও সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতি এর বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে প্রচার করে। এই অভিযোগের বিরুদ্ধে আমরা সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপ, সোনা মসজিদ সি এন্ড এস এজেন্ট অ্যাসোসিয়েশন, সোনা মসজিদ স্থল বন্দর শ্রমিক সমন্বয় কমিটি, সোনা মসজিদ স্থল বন্দর ট্রাক মালিক সমিতির সাংগঠনিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতিহাস হচ্ছে সৎ উদ্দেশ্যে কয়লা বাড়ি ট্রাক পার্কিং তৈরি করার সময়, সোনা মসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপ। প্রাক শ্রমিক ইউনিয়ন, পাঁচটি সংস্থা নিয়ে উক্ত পার্কিং কমিটি গঠিত হয়। কিন্তু প্রথম অবস্থাতেই ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যদের অসৎ উদ্দেশ্যে ও মনোভাবে বুঝতে পেরে এক নং সদস্য সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপ ট্রাক পার্কিং কমিটি হতে বের হয়ে যান ও পার্কিং চাঁদাবাজির বিরোধিতা করেন। অন্যদিকে সোনামসজিদ কি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন পার্কিংয়ের বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ালে পাক বিধ্বন্দ্বতা সৃষ্টি হয়। এমত অবস্থায় তারাও প্রতিবাদ জানিয়ে কমিটি হতে বের হয়ে যান। পরবর্তীতে তারা কত ১৫ বছর যাবত ইচ্ছামত ট্রাক পার্কিং হচ্ছে যাদা আদায় করতে থাকেন। গত ৫ই আগস্ট ২০২৪ দেশের পট পরিবর্তন হলে তাদের চাঁদাবাজির বিরুদ্ধে পুনরায় ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ালে তারা ১৯ জুন সাংবাদিক সম্মেলন করে এ নাটক সাজায়। জানাযায়। জেলা কৃষক লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। আওয়ামীলীগ নেতা, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক, চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব রাজু কে সংগঠন হতে বহিস্কার করেন আর এইটাই প্রমাণ হয় যে তাঁরা অবৈধ চাঁদা আদায় কর্ম কান্ডে লিপ্ত ছিল ও বর্তমানে ও চলমান আছে।

বর্তমানে তারা অবৈধভাবে রাস্তার উপর লাল পতাকা উড়িয়ে ট্রাক দাঁড় করিয়ে ট্রাক প্রতি অবৈধ ভাবে ১৬০ হয়তে ২৬০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এখানে বিভিন্ন জেলার ট্রাক ড্রাইভার সহ অস্ত্র এলাকার ট্রাক ড্রাইভার গন চাঁদা দিতে অস্বীকার জানালে বা চাঁদা প্রধান না করলে পরবর্তীতে সোনা মসজিদ বন্দর হতে লোডকৃত গাড়ি চাঁপাইনবাবগঞ্জ দারিয়ারপুর নামক স্থানে পৌঁছালে জোরপূর্বক পণ্য বোঝাই গাড়ি আটক রেখে হয়রানি করা হয়। যা ইতিপূর্বে আমরা জেলা প্রশাসনকে অবগত করেছি।

এর পরেও তারা পণ্য পরিবহন শ্রমিক কল্যাণ ট্রান্সপোর্ট এজেন্সি নামক রশিদের মাধ্যমে পুনরায় ট্রাক হতে ৫০০ টাকা নেওয়ার উদ্দেশ্যে পাঁয়তারা করিতেছে এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন পন্থা অবলম্বনের অপচেষ্টা করতেছে।

আমদানি কারোগগণ যেহেতু পণ্য আমদানি করে, তাদের মালামাল সি এন্ড এফ এজেন্ট ছাড় করেদেন, এখানে আমদানি কারকের মালের উপর আমদানি কারক সহ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাস্যকর বটে। আমরা আম্বান িক রপ্তানি বাণিজ্য গতিশীল করার জন্য ও অবৈধ পার্কিং বন্ধ করে সরকারি ব্যবস্থায় ও সরকারি নিয়ন্ত্রণে ট্রাক পার্কিং স্থাপনের জন্য জেলা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।

জেলা ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের অভিযোগের কারণে আমরা সোনামসজিদ স্থল বন্দরের পোর্ট পরিচালনা মনিটরিং কমিটির সভাপতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অত্র বন্ধরের কার্যক্রম ও তদন্ত এবং পরিদর্শন করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সভাপতি, আলমগীর হোসেন সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি।

সাধারণ সম্পাদক, আরিফ উদ্দিন ইতি। সোনা মসজিদ আমদানি ও রানি কারক গ্রুপ আহ্বায়ক, তোইনুর ইসলাম। সোনা মসজিদ সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সভাপতি, আলহাজ্ব জমির উদ্দিন। সোনা মসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026