1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চবি শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 124 Time View
232

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মামলা চলমান অবস্থায় রাষ্ট্রপতির আদেশে নিয়োগ; সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, গ্রেপ্তার হয়নি অধিকাংশ আসামি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির কর্মী মামুন হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও তৎকালীন চবি ছাত্রলীগ সভাপতি মো. মামুনুল হককে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী অফিসার (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ও শিক্ষাঙ্গনে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।২০১৪ সালের হত্যাকাণ্ড ও মামলার পটভূমি
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী মামুন হোসেনকে ক্যাম্পাসে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। মামলার এজাহারে তৎকালীন ছাত্রলীগ সভাপতি মামুনুল হককে প্রধান আসামি করা হয়। তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে সশস্ত্র তৎপরতা, ছাত্র নির্যাতন, হল দখল, অস্ত্রবাজি ও টেন্ডারবাজির অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল বলে সূত্র দাবি করে।তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার হাবিবুর রহমান রবিন, জালাল আহমেদ, রূপম বিশ্বাস, বোরহান উদ্দিন, বায়েজিদ সজল, এস.এম. আরিফুল ইসলাম, মনসুর সিকদার, সৌমেন পালিত এবং অমিত কুমার বসুসহ অন্যরাও মামলার এজাহারে অভিযুক্ত হন। অভিযোগ রয়েছে, ক্যাম্পাসের বগিভিত্তিক সাতটি সশস্ত্র সংগঠনের সমন্বয়ও ছিল তাঁর হাতে।তৎকালীন ভিসি আনোয়ারুল আজিম আরিফের প্রশাসনিক অনিয়ম ও নিয়োগ–বাণিজ্যেও জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরে প্রচারিত ছিল বলে অভিযোগকারীরা দাবি করেন।প্রশাসনে যোগদান ও সাম্প্রতিক নিয়োগ রাজনৈতিক তদবিরে মামুনুল হক ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেন বলে অভিযোগ রয়েছে। তিনি পরবর্তী সময়ে রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর প্রটোকল অফিসার এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। প্রজ্ঞাপনটি বুধবার রাতে জারি হলেও বৃহস্পতিবার তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা দেখা দেয়।মামুনুল হকের প্রতিক্রিয়া ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে একটি জাতীয় দৈনিকে তিনি বলেন,
“আমি ব্যক্তি মামুনকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই চেনেন। আমি খারাপ কিছু করেছি কিনা যাচাই করুন। ছাত্রলীগের সভাপতি ছিলাম এটা অস্বীকারের সুযোগ নেই।তবে কারও ক্ষতি করিনি, কোনো অপকর্মে ছিলাম না।রাজনীতি ছেড়ে আট বছর ধরে চাকরি করছি।মামলার অগ্রগতি থেমে আছে
আদালত সূত্র জানায়, এত গুরুতর মামলার ২১ জন আসামির মধ্যে মাত্র দুজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সর্বশেষ ২০ নভেম্বর মামলার ৫ নম্বর আসামি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল মনসুর সিকদারকে পুলিশে সোপর্দ করা হয়।
বাকি আসামিরা দেশের বিভিন্ন স্থানে স্বচ্ছন্দে চাকরি ও দায়িত্ব পালন করছেন বলেও আদালত ও পুলিশের সূত্র জানায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভষএমন এক মামলার প্রধান আসামিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিস্ময়, ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। তাঁরা প্রশ্ন তুলছেন মামলা চলমান অবস্থায় একজন এজাহারভুক্ত আসামি কীভাবে সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026