1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের মনোনয়ন দাবিতে নানুপুরে দীর্ঘ মানববন্ধন

প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 112 Time View
201

প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্নেল (অব.) আজিম উল্লাহ্ বাহারকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে দক্ষিণ ফটিকছড়ি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নানুপুর বাজারে এক দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, তসলিমা আক্তার মনি।

বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, জাহেদ মেম্বার, নাজিম উদ্দিন, মোঃ হারুন, মোঃ আনোয়ার, সরোয়ার, আবুল কাশেম মেম্বার, জসিম মেম্বার, মাওলানা নুরুল আলম নুরু, জামাল উদ্দিন, আরফানুল করিম সুমন, বেলাল উদ্দিন, নাসির সিকদার, কামাল উদ্দিন, গাজী মোরশেদ, হামিদুল্লাহ, সিজারুল ইসলাম, রিজভী হাসান, সুমন, আজম, মনির, মামুন খান প্রমুখ। বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে শিক্ষা, মেধা, দক্ষতা ও বিচক্ষণতাভিত্তিক একটি যোগ্যতানির্ভর জাতীয় সংসদ গঠন এখন সময়ের দাবি। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে যিনি যোগ্য, গ্রহণযোগ্য ও ত্যাগী, তাকেই মনোনয়ন দেওয়া উচিত। তারা আরও বলেন, চট্টগ্রাম-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে, তিনি যোগ্যতার বিচারে পিছিয়ে। তার মনোনয়ন দলীয় প্রতীক ‘ধানের শীষ’কে প্রতিদ্বন্দ্বিতায় সংকটে ফেলতে পারে।

বক্তাগণ উল্লেখ করেন, ২০১৮ সালের বৈরী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়া, তৃণমূলে দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, নিষ্ঠা ও দক্ষতাসম্পন্ন নেতৃত্ব এই সবদিক থেকেই কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তারা বলেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের সংকটময় সময়ে আজিম উল্লাহ বাহারের ত্যাগ, একনিষ্ঠতা ও প্রমাণিত নেতৃত্ব ফটিকছড়ির সর্বস্তরের মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। সর্বশেষে বক্তারা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী পুনর্বিবেচনা করে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026