1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-৭, এর অভিযানে ২০ জন গ্ৰেপ্তার

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 148 Time View
107

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিন্ডিকেট ও দালাল প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ অভিযান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা।

ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে মর্মে র‌্যাবের নিকট কিছু সুনির্দিষ্ট অভিযোগ গৃহীত হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অদ্য ২৫ জুন ২০২৫ইং তারিখে আনুমানিক ১৩০০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব-৭, চটগ্রাম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২০ জন দালালকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আটককৃত ২০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রধান করা হয়। আটককৃত দালাল চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা সাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।

উল্লেখ্য, মানুষ অসুস্থতা থেকে মুক্তি পেতে সরকারি হাসপাতালে স্বল্প/বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে এসে থাকে। পক্ষান্তরে সরকার কর্তৃক হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। দেশের সরকারী হাসপাতাল কেন্দ্রীক দালালচক্রের অসৎ সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় সরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য সর্বসাধারণের সচেতনতা একান্ত প্রয়োজন, পাশাপাশি হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য র‌্যাবের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026