1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম জেলার মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে নবাগত পুলিশ সুপার

কামরুল ইসলাম  
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 351 Time View
461

কামরুল ইসলাম  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পূর্বে তিনি অত্যন্ত সুনামের সহিত কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে পুলিশ সুপার মহোদয়কে সম্মানসূচক সালামি (গার্ড অব অনার) প্রদান করা হয়। জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন- চট্টগ্রাম বাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026