1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চকরিয়া চরনদ্বীপে চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা, থানায় অভিযোগ

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 93 Time View
155

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় ভোগদখলীয় চিংড়ি ঘের দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরনদ্বীপ মৌজার বেড়িবাঁধসংলগ্ন চারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন একর আয়তনের ওই জমি ১৯৮৫ সাল থেকে স্থানীয় বাসিন্দা জয়নাল আবদীনের পিতা ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ২০ এপ্রিল জয়নাল আবদীন নিজ নামে জমিটির ইজারার আবেদন করেন (স্মারক নং ৩৭৫)।এর প্রেক্ষিতে জেলা প্রশাসক, কক্সবাজার ২০০৩ সালের ১৭ ডিসেম্বর (স্মারক নং ২৭৭০/এস,এ) সহকারী কমিশনার (ভূমি), চকরিয়াকে সরজমিন তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া উক্ত তফসিলভুক্ত জমিকে চিংড়ি খাস জমি হিসেবে ইজারা প্রদানের প্রস্তাব পাঠান (স্মারক নং ৬০২/এস,এ, তারিখ ২৭/১২/২০০৩)।

এ অবস্থায় গত শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. মোক্তার (৩৫), পিতা মৃত মোজাহের আহমদ (প্রকাশ বাইঘ্যা), সাং বুড়িপুকুর, চিরিংগা-এর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি এস্কেভেটর (খননযন্ত্র) নিয়ে জয়নাল গং-এর চিংড়ি প্রজেক্ট এলাকায় প্রবেশ করে। তারা বেড়িবাঁধসংলগ্ন পুরাতন কাঁটি মেরামতের নামে জবরদখলের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।এ সময় বাধা দিতে গেলে জয়নাল আবদীনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযুক্ত মোক্তার বলেন,এটি সরকারি পতিত খাস জমি। আমি এখানে চাষ করলে সমস্যা কোথায়? কেউ উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলে আমি জমি ছেড়ে দেব।”

অন্যদিকে জয়নাল আবদীন দাবি করেন, ১৯৮৫ সাল থেকে আমরা নিয়মিতভাবে এ জমিতে ভোগদখলে আছি। সরকারের কাছে ইজারার আবেদনও করা হয়েছে। এখন জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। প্রক্রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এ ঘটনার জেরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026