1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চকরিয়ায় জামায়াতের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের পিতার নামাযে জানাযায় হাজারো মানুষের ঢল

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া 
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 75 Time View
153

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুকের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল কবির (৭৮) এর নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জানাযায় জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষের ঢল নামে। বিশাল এই জানাযার ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এর আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানাযা পূর্ব সমাবেশে চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর এবং মরহুমের ছেলে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ছরোয়ার আলম কুতুবী, জেলা শ্রমিক নেতা সাইদুল আলম, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাতামুহুরী সেক্রেটারি হোসনে মোবারক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক শফিউল আলম খোন্দকার, দরবেশ আলী মুহাম্মদ আরমান, দিদারুল ইসলাম, আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুছা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. ওমর আলী, হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে মরহুম নুরুল কবিরের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, চকরিয়া উপজেলার হারবাং কালা সিকদারপাড়া নিবাসী নুরুল কবির সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইлайহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026