1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঘরে ঘরে মানুষের কাছে পৌছাতে হবে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষক সম্পাদক নওশাদ

মোহন মিয়া স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 144 Time View
115

মোহন মিয়া স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপির ১৯ দফা এবং জাতীয় নির্বাচনে সরকার গঠন করলে আমাদের যে পরিকল্পনা তা প্রান্তিক মানুষের কাছে পৌছাতে হবে। মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে । দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষেরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশ গঠনের পরিকল্পনা জানতে চাইবে এটাই স্বাভাবিক। তিনি বলেন দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অসামান্য ভ’মিকা রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা তা এখন গণমানুষের কাছে পৌছাতে হবে।
জাতীয় নির্বাচনের প্রার্থমিক রোডম্যাপ ঘোষণার পর সরকার গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৮০ দিনের পরিকল্পনা ঘোষণা করে বিএনপি । আর এই ঘোষণা পত্র নিয়ে গ্রামে গ্রামে সাধারন মানুষের সাথে দেখা করছেন বিএনপির এই নেতা। রবিবার সকাল থেকে সারাদিন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচী পালন করেন তিনি। এসময় তিনি এসব কথা বলেন। প্রত্যন্ত গ্রামে গিয়ে বিএনপির ১৯ দফা এবং ১৮০ দিনের কর্মসূচীর লিফলেট বিতরণ করার পাশাপাশি এ সম্পর্কে সাধারন মানুষের সাথে আলোচনা করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, আইন শৃংখলা,কৃষি সহ ২৩ টি উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির এই কর্মসূচীতে। এসময় নওশাদ জমির আরও বলেন মামলা, গুম আর মৃত্যুর শংকা নিযেও গত ১৭ বছর বিএনপির নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে ছিলো। মুলত: সাধারন মানুষের খোঁজ খবর নেয়া আর বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা তাদের কাছে তুলে ধরাই এই কর্মসূচী। গণসংযোগের সময় তিনি নারীদের সাথে মত বিনিময় করেন। অসুস্থ নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026