গ্রামবাসী চেষ্টায় রক্ষা পেল বৈদ্যুতিক ট্রান্সফরমার
মো:মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি বগুড়া
Update Time :
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫,
240 Time View
গ্রামবাসী চেষ্টায় রক্ষা পেল বৈদ্যুতিক ট্রান্সফরমার
বগুড়ার আদমদীঘিতে ১০০ কেভিএ'র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া থেকে রক্ষা করলেন গ্রামবাসী। সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় রাস্তার ধারে ১০০ কেভিএ’র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পুল থেকে মাটিতে নামিয়ে তামার তার ও যন্ত্রাংশ খুলছিল কয়েকজন চোর। এসময় গ্রামবাসী বুঝতে পেরে একত্র হয়ে দলবদ্ধভাবে সেখানে যান। বিষয়টি বুঝতে পেরে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের এমন কাজে সাদুবাদ জানিয়েছেন পুলিশ ও প্রশাসন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল...
144
বগুড়ার আদমদীঘিতে ১০০ কেভিএ’র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া থেকে রক্ষা করলেন গ্রামবাসী।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় রাস্তার ধারে ১০০ কেভিএ’র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পুল থেকে মাটিতে নামিয়ে তামার তার ও যন্ত্রাংশ খুলছিল কয়েকজন চোর। এসময় গ্রামবাসী বুঝতে পেরে একত্র হয়ে দলবদ্ধভাবে সেখানে যান। বিষয়টি বুঝতে পেরে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের এমন কাজে সাদুবাদ জানিয়েছেন পুলিশ ও প্রশাসন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। গ্রামবাসীরা খুব ভালো একটা কাজ করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।