1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 118 Time View
233

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) সিপিসি-১ এর একটি আভিযানিক দল।র‍্যাব-৫ থেকে পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুরপাড় এলাকা থেকে মো. সেন্টু রহমান (৪৩) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পারুইল ইউনিয়নের রাজবাড়ীহাট এলাকার বাসিন্দা।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব শুরু থেকেই অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।র‍্যাব জানায়, আটক সেন্টু রহমান মাদক লেনদেনে জড়িত এমন গোপন তথ্য পাওয়ার পর আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে ২০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026