1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জ রাজবাড়ীর খনন করা পুকুরের গর্তের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃ,ত্যু

আলামিন হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 203 Time View
295

আলামিন হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে খনন করা একটি পুকুরের গর্তের পানিতে ডুবে শাওন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধনকুটি রাজবাড়ীর সরোবর এলাকার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা (সোনারপাড়া) গ্রামের সৌদি প্রবাসী সাদেকুল ইসলাম শেখের ছেলে। শাওন বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত শাওন তার আপন ছোট ভাই ও চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে খনন করা পুকুরের পানিতে গোসল করতে নামে। পুকুরটি খনন কাজ চলায় বড় গর্তের সৃষ্টি হয়। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে শাওন গর্তের পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালায় তার সঙ্গে থাকা দুই ভাই। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনসহ পরিবারকে জানায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

তবে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশ চন্দ্র ভারতে চলে যান। বর্তমানে ইতিহাসের স্বাক্ষী প্রাচীন আমলের রাজবাড়ী, সরোবর, পুকুর ও জায়গা-জমির অধিকাংশ প্রভাবশালীদের দখলে।

এরমধ্যে বর্ধনকুটি এলাকার প্রভাবশালী ময়না কাজির ছেলে সহ চার ভাই মিলে সরোবরের বিশাল এলাকাজুড়ে জমি দখলে নেয়।কয়েক মাস ধরে তারা পুকুর খননের নামে দখল করা জমির মাটি কেটে অবাধে বিক্রি করছেন। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তাতে পানি জমে। সেই গর্তের পানিতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয় শাওনের। এরআগে, পুকুর খননের নামে মাটি কেটে বিক্রি বন্ধে পুলিশ-প্রশাসনকে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026