1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে স্কুল ভবন নির্মাণ কাজে উদ্বোধন কালে বাঁধা, আটক- ২

মোঃ আলামিন হোসেন উপজেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫,
  • 187 Time View
158

মোঃ আলামিন হোসেন উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে হুমকি প্রদান ও বাঁধা দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বেলা ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন বিবদমান জমিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন দূর্গাপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী রীনা বেগম (৫০) ও শিবগঞ্জ উপজেলার মাছপাড়া গ্রামের হাবিব সরকারের স্ত্রী মিলি খানম (৪২)। আটক দুইজনসহ ফজলুর রহমান, মজিবর রহমান, রাহাদগংদের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূর আলম সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

জানা যায়, সমসপাড়া মৌজার ১০৮০ খতিয়ানের ৩৪৪৯ দাগে ৩৩ শতক জমির মূল মালিক সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র করেন। বিদ্যালয়ের নামে বিআরএস খতিয়ান প্রস্তুত আছে। সম্প্রতি বিবাদীরা বিদ্যালয়ের ওই জমিকে নিজেদের মালিকা দাবি করে। এদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বৃদ্ধির জন্য একটি চারতলা ভবনের বরাদ্দ আসে। ওই জমিতে ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণকালে উভয়পক্ষের মধ্যে বিপত্তি বাধে। তা নিরসনে গত ১৯ জানুয়ারি সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি সার্ভেয়ার দিয়ে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির সীমানায় লাল ফ্লাগ উড়িয়ে নির্ধারণ করেন। এসময় জমিতে থাকা গাছপালা কেটে নিতে ১ দিনের সময় দেন।

উদ্বোধনের দিন (২১ এপ্রিল, ২০২৫) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাইবান্ধা; গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারগণ সেনাবাহিন ও পুলিশ ফোর্সদের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনকাজে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দেওয়া চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

প্রতিষ্ঠান প্রধান জানান, বিবাদীরা অযৌক্তিক এবং জোড়পূর্বক জমিটি দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নতুন এ ভবনটিতে এলজিইডি’র অর্থায়নে এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত্তি দিয়ে এক তলার ৭টি শ্রেণিকক্ষের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026