1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে পরীক্ষাকেন্দ্র থেকে অপহরণের দুই ঘণ্টা এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

মোঃ আলামিন হোসেন প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 202 Time View
333

মোঃ আলামিন হোসেন প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্র থেকে অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ এপ্রিল) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্রে অপহরণ হন পরীক্ষার্থী মুরাদ হোসেন।

তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান,তার ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার এএসআই শরৎ চন্দ্র রায় জানান, খবর পেয়ে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে কাটামোড় উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026