1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জের মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দুইজন খালাস

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫,
  • 208 Time View
132

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদক মামলায় ট্রাক চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

(১৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এবিষয়টি নিম্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস।

এ মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৬ জুলাই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় একটি ট্রাকের কেবিনের ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে এ মামলার রায়ে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না। তবে তাদের পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।

রায় প্রদানের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষি সাব্যস্ত করেন। পরে বিচারক বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026