1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোদাগাড়ীতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

মোঃ রাজু (গোদাগাড়ী)
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 128 Time View
133

মোঃ রাজু (গোদাগাড়ী)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবা ও দ্রুত যাতায়াতের সুবিধার্থে পদ্মা নদীতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্পিডবোট সার্ভিস। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে বোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে স্পিডবোটের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উদ্বোধনের সময় ইউএনও ফয়সাল আহমেদ জানান, সেবাটি মূলত জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের দ্রুত হাসপাতালে পৌঁছানো, সাপে কাটা রোগীকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে আনা এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যবহারের জন্য চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগ ও সাফিনা পার্ক লিমিটেডের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক চালনার সময় স্পিডবোটটি গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে হাটপাড়া ও রেলবাজার ঘাট পর্যন্ত ছুটে চলে। পদ্মা নদীর এঁকেবেঁকে চলা টলমলে পানির ওপর দিয়ে মাত্র ১০ মিনিটেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে, যেখানে আগে একই পথ অতিক্রম করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যেত। ইউএনও জানান, চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও স্পিডবোট চালু করা হবে।

তিনি আরও বলেন, “কিছুদিন আগে চর আষাড়িয়াদহ এলাকায় সাপে কাটা এক রোগী হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হওয়ায় মৃত্যুবরণ করেন। এই ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্পিডবোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রসূতি মায়েদের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয়।

এছাড়া মাদকপ্রবণ সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধেও স্পিডবোটটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইউএনও ফয়সাল আহমেদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026