1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী দ্বারা ছাত্রদলের নতুন কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 94 Time View
194

গাজীপুর প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) প্রতিষ্ঠা করেছিলেন সেন্টার অব এক্সিলেন্স ইন এগ্রিকালচার, যা বর্তমানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় দেশের এক নম্বর কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি বিশ্ব র‍্যাঙ্কিং সংস্থা WURI ২০২৫-এ (World University Rankings for Innovation) প্রযুক্তি ও উন্নয়ন খাতে শীর্ষস্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠান।

তবে বিগত স্বৈরাচার সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ছাত্রলীগের কার্যক্রম প্রবলভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং বিগত সময়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো, এমনকি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তা সফল হতে পারেনি।

কিন্তু সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, পূর্বে ছাত্রলীগ করা কিছু শিক্ষার্থীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শাখায় একটি নতুন ছায়া কমিটি গঠন করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা গাজীপুর জেলা ও মহানগরের অধিকাংশ ছাত্রদল নেতা অবগত নন।

অভিযোগ অনুযায়ী, যেসব শিক্ষার্থীরা পূর্বে চাকরির আশায় বা সুবিধা নেওয়ার জন্য ছাত্রলীগে সক্রিয় ছিল, বর্তমানে তারাই ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।এই কমিটিতে যুক্তদের পরিবারের রাজনৈতিক পটভূমি যাচাই-বাছাই করা হয়নি। বরং তাদের প্রায় সবাই আওয়ামী পরিবারভুক্ত। এতে করে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে আশঙ্কা করছে সচেতন মহল।

বিশ্বের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এ প্রতিষ্ঠানটি যেন অতীতের ন্যায় সম্পূর্ণ রাজনীতি-মুক্ত থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখে—এটাই এখন সচেতন গাজীপুরবাসীর সকলের একান্ত দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026