1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 10:07 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গাজীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
  • Update Time : Sunday, May 11, 2025,
  • 104 Time View
63

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১১/০৫/২৫ গাজীপুরের শ্রীপুরের যুগিরছিট এলাকায় ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ও তার দুই স্বজনের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার (১১ মে) রাতে দেয়া আগুনে ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, গত ১ মে সকালে শ্রীপুরের যুগিরছিট গ্রামে ধানের ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে আল আমিন ও নাজমুলের মাঝে বাকবিতন্ডা হয়। এর জেরে ওই দিন রাতেই নাজমুলকে ছুরিকাঘাত করে আহত করে আল আমিন। এতে নাজমুলের পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়। এ সময় নাজমুলকে বাঁচাতে তার মা-বাবা এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাতে আহত করে আল আমিন। এরপর গুরুতর আহতবস্থায় নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৯ দিন চিকিৎসা শেষে গত শুক্রবার (৯ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার রাতে নাজমুলের গ্রামের বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে জানাযায় উপস্থিত মুসল্লিদের উস্কে দিয়ে বক্তব্য দেয়া হয়। জানাযা শেষে দাফন সম্পন্ন করার পরপরই উত্তেজিত জনতা রাতেই আল আমিনের বাড়ি, তার চাচা বাবুল ও স্বপন মিয়ার বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বসত ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে, নাজমুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, আগুন দেয়ার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট