1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে র‌্যাব সদস্যদের কে অবরুদ্ধ করে রাখে স্থানীয় বাসিন্দারা

মোঃ সজিব জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 162 Time View
146

মোঃ সজিব জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্রামেএক ব্যবসায়ীকে আটকের ঘটনায় র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্রামে এই ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে ‘অস্ত্রসহ আটকের’ সময় র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে রেপ র্্যাব সদস্যের কাছ থেকে আটক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা এসে র‌্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে যান।

রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন দৈনিক প্রভাতী বাংলাদেশ কে
জানায়, বিকেল সোয়া পাঁচটায় র‌্যাবের একটি গাড়ি বরামা চৌরাস্তায় এসে থামে। সেখানে একটি দোকানে ব্যাটারিচালিত অটোরিকশার দোকানে গিয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় তাঁরা ওই দোকানের মালিক মোশারফ হোসেনকে (৪৫) আগ্নেয়াস্ত্রসহ আটকের কথা জানান। তবে তাৎক্ষণিক র‌্যাব সদস্যদের ভুয়া আখ্যা দিয়ে মোশারফ হোসেনের আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ স্থানীয় শতাধিক ব্যক্তি সেখানে জড়ো হয়ে তাঁদের আটকে রাখেন । তাঁরা সড়কের বিভিন্ন স্থানে লাঠি সোটা ও কাঠ ফেলে অবরোধ সৃষ্টি করে আটকের প্রতিবাদ জানান। একপর্যায়ে আটক মোশারফ হোসেনকে তাঁরা র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেন। এবং র্্যাব সদস্যকে অবরোধ করে রাখে।
মোশারফ হোসেনের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে জানা যায় যে আমরা প্রথমে ভেবেছিলাম র্্যাব সদস্য ভুয়া। তাই আমার ভাইকে অবরোধ করে রেখেছি

শ্রীপুরের বরমী গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সেখানে র‌্যাবের তিন থেকে চারটি গাড়ি আটক আছে। মোশারফ হোসেনকে আটকের পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা বলেন যে র্্যাব সদস্য ভুয়া। তাঁরা মোশারফকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। সন্ধ্যা থেকে সেখানে স্থানীয় শতাধিক লোকজন তাঁদের অবরুদ্ধ করে এ ঘটনার প্রতিবাদ জানান।

গাজীপুরে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি সন্ধ্যা ৮ টার দিকে দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকাকে বলেন, আমরা শুনতে পেরেছি র্্যাব দুটি গাড়ি এবং র‍্যাপ সদস্যকে আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে আমরা পুলিশ সদস্যরা ওইখানে যাই। এবং উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করি। এবং ৭:৩০ মিনিটে সেনাবাহিনী সদস্যরাও পৌঁছান। এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026