1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্মিল, ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা 

মোঃ রেজাদুল ইসলাম রেজা
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 110 Time View
125

মোঃ রেজাদুল ইসলাম রেজা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল থেকেই উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে থাকেন। বেলা ১১টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন।

কাউন্সিল অধিবেশন শুরু হয় দুপুর দেড়টার দিকে এবং চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে মোট ৯২৩ জন ভোটারের মধ্যে ৮৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৯টার দিকে পাবলিক লাইব্রেরিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু।

ঘোষিত ফলাফলে দেখা যায়: সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু (প্রতীক: ঘোড়া) ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল আরজু (ছাতা) পেয়েছেন ৩২৪ ভোট।সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান (আনারস) ৩৮৮ ভোটে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান লিটন (হরিণ) পেয়েছেন ২১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক (১) পদে নূরে আলম সিদ্দিক পিটন (দেয়াল ঘড়ি) ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক (২) পদে হারুন অর রশিদ রাহাত (মই) পেয়েছেন ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ নেওয়াজ খান (হ্যারিকেন) পেয়েছেন ২৩৩ ভোট।

দীর্ঘ ৯ বছর পর সদর উপজেলা বিএনপির এই সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। ২০১৬ সালের পর একাধিক আহ্বায়ক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026