1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মমিনুল ইসলাম, জেলা 
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 121 Time View
134

মমিনুল ইসলাম, জেলা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।ভোট গণনা শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম সিদ্দিক পিটন নির্বাচিত হন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (২) পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ রাহাত।

এর আগে দুপুর সোয়া ১টা থেকে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন চলে বিকাল ৫টা পর্যন্ত। উপজেলার ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু।প্রাপ্ত ফলাফল শিটে দেখা গেছে, সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু (ঘোড়া প্রতীক) ৪৭১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল আরজু (ছাতা প্রতীক) পেয়েছেন ৩২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান (আনারস প্রতীক) ৩৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান লিটন (হরিণ প্রতীক) ২১০ ভোট পেয়েছেন।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (১) পদে নূরে আলম সিদ্দিক পিটন (দেওয়াল ঘড়ি প্রতীক) ৩৬৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক (২) পদে হারুন অর রশিদ রাহাত (মই প্রতীক) পেয়েছেন ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ নেওয়াজ খান (হ্যারিকেন প্রতীক) পেয়েছেন ২৩৩ ভোট।

দীর্ঘদিন প্রতীক্ষার পর আয়োজিত এ কাউন্সিল ঘিরে সকাল থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। তৃণমূল নেতাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের পর একাধিকবার আহ্বায়ক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। প্রায় ৯ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক স্থবিরতা কাটবে।নির্বাচিত সভাপতি ও সম্পাদক দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026