গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু
স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
Update Time :
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫,
216 Time View
গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু
স্টাফ রিপোর্টার আদিলুর রহমান ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাগলা থানার বেলাব এলাকার রোস্তম আলীর ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মশাখালী স্টেশনর আউটার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে। ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে আমরা রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
272
স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাগলা থানার বেলাব এলাকার রোস্তম আলীর ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মশাখালী স্টেশনর আউটার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে। ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, “কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে আমরা রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”