1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম স্মরণ সভা অনুষ্ঠিত 

আদিলুর রহমান আদিল  গফরগাঁও ময়মনসিংহ স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 209 Time View
288

আদিলুর রহমান আদিল স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) এক স্মরণ সভার আয়োজন করা হয়।নাজমুল হক ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় গফরগাঁওয়ের সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে। সভার সভাপতিত্ব করেন নাজমুল হকের ছোট ছেলে নাদিমুল হক, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড় ছেলে নাহিদুল হক ও মরহুমের জামাতা উজ্জ্বল মিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও গফরগাও উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মুশফিকুর রহমান,পাগলা থানার বিএনপি’র সাবেক আহবায়ক ডাক্তার মুফাখখারুল ইসলাম রানা,পাগলা থানা সাবেক ১নং যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাচ্চু, পাগলা থানা সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলফাত্তা খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্যে প্রধান অতিথি ডা. জাহিদ বলেন, “বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন গফরগাঁও বিএনপির অন্যতম সংগঠক। তাঁর অবদান ও আদর্শ আজও আমাদের প্রেরণার উৎস। গফরগাঁও বিএনপির ভিত্তি রচনায় তাঁর ভূমিকা চিরস্মরণীয়।তিনি আরও বলেন, নাজমুল হক ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তাঁর দেখানো পথে চলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।স্মরণ সভায় বক্তারা নাজমুল হককে গফরগাঁওবাসীর অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, সাহসিকতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শ্রদ্ধানত ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026