1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 170 Time View
98

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১১/০৫/২৫ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মো. হাইদুল (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম পুলিশ খোকনের মাধ্যমে অচেতন অবস্থায় হাইদুলকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হাইদুল উপজেলার হাটুরিয়া গ্রামের উবে আকন্দের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি একজন মানসিক রোগী। গতকাল তিনি মশাখালী ইউনিয়নের বালনি গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। রাতে বোনকে কিছু না জানিয়ে রাস্তায় ছোটাছুটি করছিলেন। স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দেয়।

সকালে এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পাগলা থানা পুলিশকে খবর দেয়। পরে গ্রাম পুলিশ ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ফারুক বৃষ্টি জানান, “হাইদুলের শরীরে আঘাতের চিহ্ন ছিল। নীলাফোলা জখম ছিল বেশ কয়েকটি স্থানে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার দায়িত্বরত কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026