1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ: আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 9:29 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ: আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
  • Update Time : Wednesday, May 7, 2025,
  • 106 Time View
81

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

০৭/০৫/২৫ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন অপহৃত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৈনিক প্রভাতী বাংলাদেশকে জানান, সামিয়া জাহান মিথিলা (১৭) নামের ওই ছাত্রী গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে রওনা দেন মিথিলা। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন যুবক, আশরাফুল (পিতা মজনু মিয়া)-এর নেতৃত্বে চার থেকে পাঁচজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার পরই শিক্ষার্থীর মা রোহেনা খাতুন পাগলা থানায় আশরাফুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গত ১২ এপ্রিল রাতে অপহৃত মিথিলাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

তবে মেয়েকে ফিরে পেলেও পুরো পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মিথিলার বাবা এনামুল হক। তিনি বলেন, “আমার মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করলেও, অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। উপরন্তু বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত আশরাফুল ও তার ঘনিষ্ঠদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “ঘটনার পর মেয়ের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট