খুলনা -১ আসনের সাবেক সংসদ ও সাবেক হুইপ পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
Update Time :
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫,
161 Time View
খুলনা -১ আসনের সাবেক সংসদ ও সাবেক হুইপ পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা- ১ আসনের সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। আজ ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজলে রাব্বি বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করেন। মামলায়তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পঞ্চানন বিশ্বাস খুলনা - ১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে অর্জিত নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতি পুর্ন ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪...
143
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা- ১ আসনের সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। আজ ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজলে রাব্বি বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করেন। মামলায়তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পঞ্চানন বিশ্বাস খুলনা – ১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে অর্জিত নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতি পুর্ন ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।