1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনায় পুলিশ ব্যারাক থেকে হাইওয়ে পুলিশের এক নারী সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এস এম আছাফুর রহমান 
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 96 Time View
207

এস এম আছাফুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে কনস্টেবল মিমি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।্মৃত মিমি খাতুনের বয়স ২৭ বছর। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে সহকর্মীরা মিমিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ব্যারাক কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুজগুন্নি পুলিশ ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মিমি হাইওয়ে রিজিওনে কর্মরত ছিলেন এবং ব্যারাকটিতেই অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যু সনদেও প্রাথমিকভাবে আত্মহত্যার উল্লেখ রয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনাটি তদন্তের একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026