1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নার্গিস আক্তার 
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 137 Time View
144

নার্গিস আক্তার 

২৭ আগস্ট বুধবার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ীতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বুধবার সকাল ৮টায় রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১২ টায় নিজ গ্রামের বাড়িতে এসে পৌছান।

বুধবার দুপুর ১২টায় গ্রামের পৈতৃক বাড়ীতে পৌছালে প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করে গার্ড অফ অনার প্রদান করা হয়। তিনি তার বসত ভিটাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম,ডিআইজি হাবিবুর রহমান খান কামাল এসপিনএহতেশামুল হক, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, এসিল্যান্ড খালিদ বিন মনসুর,ওসি শাহিনূর ইসলামের সাথে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। দুপুরের খাবারের পর মেঘনা নদীর তীরে নাছিরাবাদে সুশীল সমাজের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন, প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন যাবতীয় উন্নয়নে দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে, মহিলাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। জনতার খবরের প্রতিনিধি খলিলুর রহমানের প্রশ্নের জবাবে তিনি বলেন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক। কড়ইকান্দি ও আড়াইহাজারে তৃতীয় মেঘনা সেতু চিন্তা ভাবনা করে টেকসই ভাবে করা হবেন যেন নদীপথ বন্ধ না হয়ে যায়। এসময় সভাপতির ভাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী নবীনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান কামাল, সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জান খান মাসুম। অনুষ্ঠান শেষে তিনি মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শনে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026