
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে, ২০২৩ সালের ১৫ই অক্টোবরও তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন