1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খালেদা জিয়ার আরোগ্য প্রার্থনায় কালীগঞ্জে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 73 Time View
224

মোঃ সোহরাব হোসেন (রাজু)  ঝিনাইদহ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বিকাল ৩টায় বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাঝদিয়া বাজারে এই আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপি’র সভাপতি গহর আলী মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতা আবুল কালাম আজাদ, জুমারত আলী জুম্মা, বাবলু আক্তার, সোহরাব হোসেন রাজু,শাহজাহান আলী খোকন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক। আপোসহীনতার পথে থেকে তিনি দেশের মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। নিষ্ঠা, সততা ও দেশপ্রেম তার রাজনৈতিক জীবনের ভিত্তি। অসুস্থতা ও দুর্যোগের সময়েও দেশের মানুষকে তিনি কখনো ভুলে যাননি। জনগণের ভালোবাসা এবং বিশ্বাসই ছিল তার অবলম্বন। আজ আমরা তার শারীরিক অবস্থার কথা ভেবে খুব কষ্টে আছি, কিন্তু আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন, আমরা সেই আশাই করি।আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026